সাশ্রয়ী বাজেটের স্মার্টফোনে এগিয়ে নকিয়া ১ প্লাস
স্মার্টফোন বাজারে দেরিতে প্রবেশ করলেও মূল্য সংবেদনশীলতায় এগিয়ে রয়েছে নকিয়া। ব্যবহারবান্ধব ও খরচ সাশ্রয়ী অ্যাপ্লিকেশনের সমন্বয়ে সম্প্রতি নকিয়া ১ প্লাস মডেল নামে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে এইচএমডি গ্লোবাল। ফোনটি শুরুর দিকের গ্লোবাল অ্যান্ড্রয়েড ৯ (গো সংস্করণ) স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম।
নকিয়া ১ প্লাসের ৫.৪৫ আইপিএস ১৮:৯ ফুল স্ক্রিন ডিসপ্লেতে গ্রাহকদের ওয়েব ব্রাউজিং, পছন্দের কন্টেন্ট স্ট্রিমিং এবং গেমিং অভিজ্ঞতাকে আরও অনবদ্য করে তোলে। এর অটো ফোকাস রিয়ার ক্যামেরা এবং নতুন ফ্রন্ট ক্যামেরা টির সাহায্যে তোলা যাবে দুর্দান্ত ডিটেলস এর ছবি। নকিয়া ১ প্লাসে থাকছে ৮ মেগাপিক্সেল অটো ফোকাস রেয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
এছাডাও গুগল ফটোস এর আনলিমিটেড স্টোরেজ ব্যবহারের সুযোগ যার মাধম্যে বিনামূল্যে যত খুশি তত ছবি এবং ভিডিও সংরক্ষণ করতে পারবেন। অ্যান্ড্রয়েডে ৯ পাই ( গো সংস্করণ) অ্যাপ্লিকেশন দ্রুত চালানো এবং কম ডেটা খরচের জন্য ডিজাইন করা হয়েছে। গ্রাহকরা যেকোনো তথ্য অনুসন্ধানের সহজতার জন্য অ্যান্ড্রয়েড এর অপটিমাইজড অ্যাপ্লিকেশন ব্যবহারে গুগল প্লে স্টোরের সম্পূর্ণ এক্সেস পাবেন।
লাল নীল এবং কালো এই তিনটি রঙে ৬৯৯৯ টাকার সাশ্রয়ী মূল্যের এই ফোনটি পাওয়া যাচ্ছে। বড় ডিসপ্লে, সর্বশেষ অ্যান্ড্রয়েড এবং সর্বাধুনিক নকশার সমন্বয়ে ব্যতিক্রমী মান উপভোগ করার সুযোগ করে দিবে নকিয়ার নতুন এই ফোনটি ।
সব মিলিয়ে সাশ্রয়ী বাজেটে এগিয়ে রয়েছে নকিয়ার এই ফোনটি।